Wednesday, 28 October 2020

Killing the Corona Demon

 

করোনাসুর বধ

দুর্গা দুর্গতিনাশিনী কৈলাসে ফিরে যাবার আগে অভয়বাণী দিয়েছেন ৷ এটি লোকসমাজে প্রচারিত হলে সকলের মঙ্গল ৷  

 

মা বলেছেন, ‘ মুখোশ পরে থাকিস তোরা ঘরে,

শুদ্ধ মনে মুখ-হাত ধুয়ে স্মরণ করিস মোরে । 

 

পুরাণে যে মহিষাসুর –

কলিতে সে-ই করোনাসুর;

মনে রাখিস, করোনাসুর রক্তবীজের ঝাড়

করবি যত ভিড়ভাট্টা ততই তার বাড়‍ ৷   

 

জগতের সব লোককে মিলে থাকতে হবে ঘরে

যুক্তি করে এক সময়ে চোদ্দটি দিন ধরে,

করোনাসুরের দাপাদাপির শক্তি হবে ক্ষয়

আমার হাতে নিধন তখন হবে সে নিশ্চয় ৷

 

ভক্তি, জ্ঞান আর বুদ্ধি-জোরে

দেখ তোরা সব চিন্তা করে ;

কী করবি তা’ তোদের হাতে,

কিছু লেখা নেই অদৃষ্টতে ’৷

Featured Post

Invitation

Bored, Are You? Come, Create a thing New